AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিছিয়ে থেকে জর্ডানকে ২-১ গোলে হারাল আলজেরিয়া


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:১০ এএম, ২৩ জুন, ২০২৬

পিছিয়ে থেকে জর্ডানকে ২-১ গোলে হারাল আলজেরিয়া

প্রথমার্ধে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে জর্ডানকে ২-১ গোলে হারিয়েছে আলজেরিয়া। এই জয়ে চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে উত্তর আফ্রিকার দলটি। একই সঙ্গে টুর্নামেন্টে জর্ডানের বিদায়ও নিশ্চিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) লিভায় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে এগিয়ে যায় জর্ডান। প্রথমার্ধে দলটির হয়ে গোল করেন নিজার আল-রাশদান। তার গোলে বিরতিতে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল জর্ডান।

তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। আক্রমণের তীব্রতা বাড়িয়ে সমতায় ফেরে আলজেরিয়া। দলের হয়ে সমতাসূচক গোলটি করেন আহমেদ নাধির বেনবোয়ালি।

গোল শোধ করার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে আলজেরিয়া। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে একের পর এক আক্রমণ চালায় তারা। এরই ধারাবাহিকতায় আমিন গৌরির গোলে এগিয়ে যায় দলটি।

শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আলজেরিয়া। এই জয়ে গ্রুপে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে তারা।

অন্যদিকে টানা হতাশাজনক পারফরম্যান্সের কারণে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে জর্ডানকে। আর আলজেরিয়া নিজেদের নকআউটের আশা বাঁচিয়ে রাখল এই গুরুত্বপূর্ণ জয়ের মাধ্যমে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!