AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপে নকআউটে নরওয়ে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:৪৩ এএম, ২৩ জুন, ২০২৬

হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপে নকআউটে নরওয়ে

আর্লিং হালান্ডের দুর্দান্ত জোড়া গোলে সেনেগালকে ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে নরওয়ে। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে দ্বিতীয় ম্যাচেই শেষ ৩২-এ ওঠার কৃতিত্ব দেখিয়েছে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি।

মঙ্গলবার (২৩ জুন) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ দিকে। ৪৩তম মিনিটে বদলি খেলোয়াড় মার্কুস পেডারসেন গোল করে নরওয়েকে এগিয়ে দেন।

বিরতির পর মাঠে নেমেই নিজের ছন্দ দেখান হালান্ড। ৪৮তম মিনিটে গোল করে দলের ব্যবধান বাড়ান তিনি। যদিও ৫৩তম মিনিটে ইসমাইলা সারের গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার আশা জাগায় সেনেগাল।

তবে সেই আশা বেশিক্ষণ টিকতে দেননি হালান্ড। ৫৮তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে নরওয়েকে আরও শক্ত অবস্থানে নিয়ে যান ম্যানচেস্টার সিটির এই তারকা ফরোয়ার্ড।

ম্যাচের শেষদিকে সেনেগাল আরেকটি গোল পেলেও ব্যবধান কমানো ছাড়া বড় কোনো পরিবর্তন আনতে পারেনি। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে।

এই জোড়া গোলের মাধ্যমে জাতীয় দলের হয়ে নিজের গোলসংখ্যা ৫৯-এ উন্নীত করেছেন হালান্ড। মাত্র ৫২ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করে তিনি নিজের অসাধারণ গোল করার ধারাবাহিকতা বজায় রেখেছেন। সর্বশেষ ছয় আন্তর্জাতিক ম্যাচেই অন্তত দুটি করে গোল করেছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।

১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া নরওয়ে এবার নকআউট পর্বে জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়ল। ‘আই’ গ্রুপ থেকে ফ্রান্সের সঙ্গে পরবর্তী পর্ব নিশ্চিত করেছে তারা।

এদিকে, টানা দুই পরাজয়ে কঠিন অবস্থায় পড়েছে সেনেগাল। তবে তৃতীয় স্থানের সেরা দল হিসেবে পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা এখনও টিকে আছে তাদের সামনে। গ্রুপের শেষ ম্যাচে ইরাকের বিপক্ষে জয় পেতে হবে আফ্রিকান প্রতিনিধিদের।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!