AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিল ডিএমপি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৪৯ এএম, ২৩ জুন, ২০২৬

আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিল ডিএমপি

পবিত্র আশুরা উদ্‌যাপনকে কেন্দ্র করে তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি ও লাঠিসহ যেকোনো ধরনের অস্ত্রসদৃশ বস্তু বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে আতশবাজি ও পটকা ফোটানোতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৩ জুন) এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র আশুরা উপলক্ষে শুক্রবার (২৬ জুন) ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। অতীতে কিছু মিছিলে দা, ছোরা, বর্শা, বল্লম, তরবারি ও লাঠিসহ বিভিন্ন বস্তু বহনের কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে, যা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে।

এছাড়া মহররম মাসে আতশবাজি ও পটকা ফোটানো ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় উল্লেখ করে ডিএমপি এ ধরনের কার্যক্রম থেকেও বিরত থাকার আহ্বান জানিয়েছে।

ডিএমপি অর্ডিন্যান্সের সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এই নির্দেশনা তাজিয়া মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত কার্যকর থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পুলিশ জানায়, আশুরা উপলক্ষে রাজধানীতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!