AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নৃত্য পরিচালক ও অভিনেতা জাকির হোসেন আর নেই


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১১:৪৫ এএম, ২৩ জুন, ২০২৬

নৃত্য পরিচালক ও অভিনেতা জাকির হোসেন আর নেই

দেশের চলচ্চিত্র অঙ্গনের পরিচিত নৃত্য পরিচালক ও অভিনেতা জাকির হোসেন আর নেই। মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর মহাখালী ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

পারিবারিক ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাকির হোসেন দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে ভুগছিলেন। অসুস্থতার কারণে তিনি দেশ-বিদেশে চিকিৎসা গ্রহণ করেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সানি রহমান জানান, গত কয়েক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন জাকির হোসেন। সর্বশেষ অবস্থার অবনতি হলে তাকে মহাখালী ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

জাকির হোসেন দীর্ঘ সময় ধরে দেশের চলচ্চিত্র শিল্পে নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছেন। অসংখ্য সিনেমায় নৃত্য পরিচালনার পাশাপাশি অভিনয়েও তিনি নিজের উপস্থিতির জানান দেন। চলচ্চিত্র জগতের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন তিনি।

এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই শিল্পী।

তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনের শিল্পী, নির্মাতা ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

ব্যক্তিগত জীবনে জাকির হোসেন স্ত্রী ও পাঁচ বছর বয়সী এক কন্যা সন্তান রেখে গেছেন।

তার জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে পরে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!