অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির গোলে এগিয়ে গেছে আর্জেন্টিনা। সোমবার (২২ জুন) অনুষ্ঠিত ম্যাচের ৩৯তম মিনিটে জালের দেখা পান আর্জেন্টাইন অধিনায়ক, যার মাধ্যমে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। তবে শুরুর দিকেই একটি সহজ সুযোগ হাতছাড়া করেন মেসি।
খেলার ৮ম মিনিটে অস্ট্রিয়ার ডি-বক্সে ফাউলের শিকার হন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ। এরপর রেফারি পেনাল্টির নির্দেশ দিলে স্পট কিক নিতে এগিয়ে আসেন মেসি। কিন্তু তার নেওয়া শট প্রতিপক্ষ গোলরক্ষক ঠেকিয়ে দিলে গোল বঞ্চিত হয় আর্জেন্টিনা।
তবে সেই হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ৩৯তম মিনিটে আক্রমণভাগে দারুণ সমন্বয়ের পর বল জালে জড়িয়ে দেন মেসি। তার এই গোলেই ম্যাচে প্রথমবারের মতো লিড পায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
পেনাল্টি মিস করলেও গুরুত্বপূর্ণ সময়ে গোল করে দলের জন্য নিজের গুরুত্ব আবারও প্রমাণ করেছেন আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচের বাকি সময়ে এই ব্যবধান ধরে রাখতে পারলে গুরুত্বপূর্ণ তিন পয়েন্টের পথে এগিয়ে থাকবে আর্জেন্টিনা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

