AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড মেসির


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৪৮ পিএম, ২২ জুন, ২০২৬

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড মেসির

ফিফা বিশ্বকাপের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন তিনি।

সোমবার (২২ জুন) ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পেনাল্টি থেকে গোল করে নিজের বিশ্বকাপ গোলসংখ্যা ১৭-তে উন্নীত করেন মেসি। এর মাধ্যমে তিনি জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন।

ম্যাচের শুরুতে একটি পেনাল্টি কাজে লাগাতে না পারলেও পরে একাধিক সুযোগ তৈরি করেন আর্জেন্টাইন অধিনায়ক। শেষ পর্যন্ত বিরতির আগে কাঙ্ক্ষিত গোল পেয়ে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন তিনি।

এর আগে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে আরেকটি রেকর্ড গড়েছিলেন মেসি। সেই ম্যাচে তিনি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করা ফুটবলার হিসেবে নতুন নজির স্থাপন করেন।

অস্ট্রিয়ার বিপক্ষে গোলের মাধ্যমে মেসি টানা ছয়টি বিশ্বকাপ ম্যাচে গোল করার কৃতিত্বও অর্জন করেন। বিশ্বকাপের ইতিহাসে এর আগে ফ্রান্সের জাস্ট ফন্টেইন এবং ব্রাজিলের জর্জিনহো এই কীর্তি গড়েছিলেন।

আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকার ধারাবাহিক গোলযাত্রা শুরু হয়েছিল কাতার বিশ্বকাপ থেকে। এরপরও তিনি নিজের রেকর্ড সমৃদ্ধ করে চলেছেন এবং বিশ্ব ফুটবলের ইতিহাসে আরও উজ্জ্বল করে তুলছেন নিজের নাম।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!