AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিউজিল্যান্ডের সাথে ২-২ গোলে ড্র করলো ইরান


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:১৮ এএম, ১৬ জুন, ২০২৬

নিউজিল্যান্ডের সাথে ২-২ গোলে ড্র করলো ইরান

দীর্ঘ ১৬ বছর পর ফিফা বিশ্বকাপে ফিরে নিজেদের প্রথম ম্যাচেই শক্ত প্রতিপক্ষ ইরানের বিপক্ষে লড়াকু পারফরম্যান্স দেখিয়েছে নিউজিল্যান্ড। দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলের সমতায় মাঠ ছাড়ে ওশেনিয়া অঞ্চলের দলটি।

মঙ্গলবার (১৬ জুন) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে জোড়া গোল করেন এলিজা জাস্ট। ইরানের পক্ষে গোল করেন রামিন রেজাইয়ান ও মোহাম্মদ মোহেবি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা নিউজিল্যান্ড সপ্তম মিনিটেই এগিয়ে যায়। অধিনায়ক ক্রিস উড ও সারপ্রিত সিংয়ের দারুণ সমন্বয়ে বল পেয়ে এলিজা জাস্ট জোরালো শটে জালে বল পাঠিয়ে দলকে লিড এনে দেন।

পিছিয়ে পড়ার পর ইরান আক্রমণের গতি বাড়ায় এবং ৩২তম মিনিটে সমতায় ফেরে। সালমান গহদ্দোসের থ্রু পাস থেকে তৈরি হওয়া আক্রমণে রামিন রেজাইয়ান সুযোগ কাজে লাগিয়ে গোল করেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে ইরান আরও একটি গোল পেলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। ফলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে আবারও ব্যবধান গড়ে নিউজিল্যান্ড। ক্রিস উডের পাস থেকে এলিজা জাস্ট নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন।

তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নিউজিল্যান্ড। ৬৪তম মিনিটে রামিন রেজাইয়ানের নিখুঁত ক্রস থেকে মোহাম্মদ মোহেবি হেডে গোল করে ইরানকে আবারও সমতায় ফেরান।

শেষ দিকে উভয় দলই জয়ের জন্য একাধিক সুযোগ তৈরি করলেও আর কোনো গোল না হওয়ায় ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়।

ম্যাচের পরিসংখ্যানে ৫৩ শতাংশ বলের দখল ছিল নিউজিল্যান্ডের, আর ইরানের ছিল ৪৭ শতাংশ। লক্ষ্যে শটের দিক থেকেও এগিয়ে ছিল নিউজিল্যান্ড, তারা ৮টি অন-টার্গেট শট নেয়, যেখানে ইরানের ছিল ৪টি।

গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে ২২ জুন ইরান মুখোমুখি হবে বেলজিয়ামের, আর নিউজিল্যান্ড খেলবে মিশরের বিপক্ষে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!