AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
সাফ চ্যাম্পিয়নশিপ

মালদ্বীপের বিপক্ষে জয়ে সেমিফাইনালে বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৩৬ পিএম, ২৮ মে, ২০২৬

মালদ্বীপের বিপক্ষে জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

মালদ্বীপের বিপক্ষে সাফে আগের তিনটি ম্যাচেই দাপটের সঙ্গে জিতেছিল বাংলাদেশ। তবে গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র।

ম্যাচের ১১ সেকেন্ডে গোল করে বড় ব্যবধানের জয়ের সুবাস যখন মিলছিল, সেখান থেকেই খেই হারিয়ে ফেলল মারিয়া মান্দারা। রক্ষণের ভুল আর অসাবধানতার সুযোগ নিয়ে দুই গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলে মালদ্বীপ।

তবে শেষ পর্যন্ত আর কোনো অঘটন ঘটেনি, বাংলাদেশের জয়ের ধারা অব্যাহত থাকল। ৪-২ ব্যবধানের বিশাল এই জয়ে হ্যাটট্রিক শিরোপা মিশনে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে পিটার বাটলারের শিষ্যদের।

দক্ষিণ এশিয়ান ফুটবলের আগের দুই আসরেও শিরোপা জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। আর টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্বেই বাদ পড়েছে মালদ্বীপ।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!