AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ টমাস ডুলি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৪৪ এএম, ২২ মে, ২০২৬

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ টমাস ডুলি

দীর্ঘ আলোচনা ও নানা জল্পনা-কল্পনার পর অবশেষে থমাস ডুলিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুক্রবার সকালে তিনি ঢাকায় পৌঁছেছেন বলে জানা গেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বিষয়টি নিয়ে প্রথমদিকে বাফুফে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও পরে এক বিজ্ঞপ্তিতে ডুলির আগমনের তথ্য নিশ্চিত করা হয়। আনুষ্ঠানিক ঘোষণা আগামী রোববার দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরার বিদায়ের পর নতুন কোচ খোঁজার প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। প্রাথমিকভাবে কয়েকশ আবেদন থেকে সংক্ষিপ্ত তালিকা তৈরি করে অনলাইন সাক্ষাৎকারও নেয় বাফুফে। শেষ পর্যন্ত বিভিন্ন আলোচনার পর থমাস ডুলির ওপর আস্থা রাখে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

এর আগে সাবেক ওয়েলস কোচ ক্রিস কোলম্যানের সঙ্গে আলোচনা অনেক দূর এগোলেও চুক্তি সম্পন্ন হয়নি। কোচিং স্টাফ ও পারিশ্রমিক নিয়ে মতপার্থক্যের কারণেই আলোচনা ভেস্তে যায় বলে জানা গেছে।

৬৪ বছর বয়সী থমাস ডুলি যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। তিনি ১৯৯৮ সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের নেতৃত্ব দেন। এছাড়া ১৯৯৪ ও ১৯৯৮—দুটি বিশ্বকাপেই খেলেছেন তিনি। জাতীয় দলের হয়ে ৮১ ম্যাচে অংশ নিয়ে করেছেন ৭ গোল।

ডুলির জন্ম ১৯৬১ সালের ১২ মে জার্মানির বেচহোফেনে। তার বাবা ছিলেন মার্কিন সেনাবাহিনীর সদস্য এবং মা জার্মান নাগরিক। জার্মানিতেই তার বেড়ে ওঠা ও ফুটবল ক্যারিয়ারের শুরু।

ক্লাব ফুটবলে দীর্ঘ সময় জার্মানির বিভিন্ন দলে খেলার পর ১৯৯৭ সালে তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে যোগ দেন। পরবর্তীতে ২০০২ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন।

সম্প্রতি তিনি গায়ানার জাতীয় দলের কোচের দায়িত্ব ছেড়েছেন। এরপর থেকেই বাংলাদেশ দলের কোচ হওয়ার সম্ভাব্য তালিকায় তার নাম আলোচনায় আসে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!