AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন ফখর ও সাইম


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:২০ পিএম, ২১ মে, ২০২৬

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন ফখর ও সাইম

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজের আগে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। চোটের কারণে ওয়ানডে স্কোয়াড থেকে ছিটকে গেছেন দুই ওপেনার ফখর জামান ও সাইম আইয়ুব।  

বুধবার (২০ মে) এক আনুষ্ঠানিক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বিবৃতিতে পিসিবি জানায়, আগামী ৩০ মে থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য এই দুই বাঁহাতি ব্যাটারকে বিবেচনা করা হবে না। দুজনেই বর্তমানে চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে আছেন এবং বোর্ডের মেডিকেল প্যানেলের নিবিড় তত্ত্বাবধানে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

পিসিবি তাদের বিবৃতিতে উল্লেখ করে, ‍‍`চোটজনিত কারণে তারা ওয়ানডে সিরিজের জন্য নির্বাচনের বাইরে থাকছেন। পিসিবি তাদের দ্রুত সুস্থতা কামনা করছে এবং আশা করছে তারা যত দ্রুত সম্ভব প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসবে।‍‍`

বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দল ও খেলোয়াড়দের ফিটনেস সংক্রান্ত পরবর্তী যেকোনো আপডেট যথাসময়ে সংবাদমাধ্যমকে অবহিত করা হবে। তবে ফখর ও সাইমের বিকল্প হিসেবে কাকে দলে নেয়া হচ্ছে, তা এখনো চূড়ান্ত করেনি পিসিবি।

২০২২ সালের ঐতিহাসিক সফরের পর এবারই প্রথম ৫০ ওভারের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া।  আগামী ৩০ মে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে দুই দলের সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ২ ও ৪ জুন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সব ম্যাচ স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে।

উল্লেখ্য, ২০২২ সালের সর্বশেষ ওয়ানডে সফরে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান। এছাড়া চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল স্বাগতিকরা। ওয়ানডে সংস্করণেও সেই আধিপত্য ধরে রাখার লক্ষ্য থাকবে পাকিস্তানের, যদিও দুই মূল ওপেনারের অনুপস্থিতি তাদের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!