AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:০৮ পিএম, ১৬ মে, ২০২৬

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন।

শনিবার (১৬ মে) আনুষ্ঠানিকভাবে নির্বাচনের সূচি প্রকাশ করা হয়।

তফসিল অনুযায়ী, আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। এই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

এরপর ২৩ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ২৪ মে আপত্তি গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে।

প্রার্থীরা ২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। একই দিন দুপুর ২টায় চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

এছাড়া ২৫ মে পোস্টাল বা ই-ব্যালটের জন্য আবেদন করার সুযোগ থাকবে। সব প্রক্রিয়া শেষে ৭ জুন বিসিবির বোর্ড রুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন পরিচালক, সভাপতি ও সহ-সভাপতি পদের ফলাফল ঘোষণা করা হবে।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, এবারও তিনটি ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে জেলা ও বিভাগভিত্তিক ক্যাটাগরি থেকে ১০ জন, ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!