AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
সিলেট টেস্ট

৩ উইকেটে ১০১ রান নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৩৫ পিএম, ১৬ মে, ২০২৬

৩ উইকেটে ১০১ রান নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

সিলেট টেস্টে শুরুটা ধাক্কা দিয়ে হলেও প্রথম সেশনের শেষদিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১০১ রান তুলেছে স্বাগতিকরা।

প্রথম সেশন শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৬ এবং অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ১৮ রানে অপরাজিত রয়েছেন। চতুর্থ উইকেটে তাদের জুটিতে এসেছে ৩৮ রান।

দিনের শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে ফিরে যান ওপেনার মাহমুদুল হাসান জয়। পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাসের বলে স্লিপে ক্যাচ দেন তিনি।

এরপর টেস্ট অভিষেক হওয়া তানজিদ হাসান তামিম ও মুমিনুল হক মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। দুজনের মধ্যে ৪৪ রানের জুটি গড়ে ওঠে। তবে সেটি বড় করতে পারেননি কেউই।

অভিষেক ম্যাচে আত্মবিশ্বাসী ব্যাটিং করা তানজিদ ৩৪ বলে ২৬ রান করে আউট হন। মিড অন দিয়ে উড়াতে গিয়ে টাইমিং করতে না পারায় সহজ ক্যাচ নেন বোলার আব্বাস।

এর কিছুক্ষণ পর বিদায় নেন মুমিনুল হকও। খুররম শাহজাদের ভেতরে ঢোকা দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন তিনি। ২২ রান করেন এই বাঁহাতি ব্যাটার।

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। একাদশে দুটি পরিবর্তন আনা হয়। চোটের কারণে বাদ পড়েন সাদমান ইসলাম এবং তার জায়গায় টেস্ট অভিষেক হয় তানজিদ হাসান তামিমের। এছাড়া এবাদত হোসেনের পরিবর্তে সুযোগ পান শরিফুল ইসলাম।

পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত মোহাম্মদ আব্বাস নিয়েছেন ২টি উইকেট এবং খুররম শাহজাদ পেয়েছেন ১টি উইকেট।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!