AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সেঞ্চুরি করেই ফিরলেন শান্ত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৪৩ পিএম, ৮ মে, ২০২৬

সেঞ্চুরি করেই ফিরলেন শান্ত

মুহাম্মদ আব্বাসের বল কাভার ড্রাইভ অঞ্চল দিয়ে সীমানাছাড়া করতেই ব্যাট ও হেলমেট হাতে শূন্যে লাফিয়ে সজোরে চিৎকার। সেঞ্চুরির পর যাকে নিজের ট্রেডমার্ক উদযাপনে পরিণত করেছেন নাজমুল হোসেন শান্ত।

এর আগে পাকিস্তানের বিপক্ষে তার টেস্টে কোনো ফিফটি ছিল না। আজ (শুক্রবার) প্রথমে হাফসেঞ্চুরির সেই শূন্যতা কাটালেন, এরপর ইনিংসটাকে ম্যাজিক ফিগারে রূপ দিতে কোনো কার্পণ্য করলেন না বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

মাত্র ১২৯ বলে টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নিয়েছেন শান্ত। সর্বশেষ ৮ ইনিংসে শতকের সংখ্যা ৪, অর্থাৎ সর্বশেষ পাঁচ টেস্টের চারটিতেই তিনি ম্যাজিক ফিগার ছুঁয়েছেন। পেস-স্পিনের মোকাবিলায় শান্ত’র শট বাছাই থেকে শুরু করে প্রতিটি কদম ছিল নিখুঁত। এমন ইনিংস সেঞ্চুরিতে রূপ দিতে না পারলেই বরং অপূর্ণ থেকে যেত! তবে সেঞ্চুরি করেও বেশিক্ষণ অপেক্ষা করলেন না। পরের বলেই লেগ বিফোরের ফাঁদে পড়ে ক্রিজ ছাড়লেন এই তারকা। ২০১ রানে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ।

গত কয়েক বছর সাদা পোশাকে বরাবরই উড়ন্ত ফর্মে ছিলেন শান্ত। আর হাফসেঞ্চুরিকে তিন অঙ্কে রূপ দিতে বাংলাদেশের কেউ সম্ভবত তারচেয়ে ভালো জানেন না! টেস্টে ৫ হাফসেঞ্চুরির বিপরীতে তার শতক ৯টি।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ শুরুতে ব্যাকফুটে চলে যায় ৩১ রানে ২ উইকেট হারিয়ে। এরপর দুই অভিজ্ঞ তারকা শান্ত-মুমিনুল মিলে গড়লেন ১৭০ রানের দারুণ এক জুটি। যা পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটে সর্বোচ্চ রান।

শান্ত-মুমিনুলের ব্যাটে একশ পেরোল বাংলাদেশ

এর আগে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটে সেরা জুটি ছিল ১৩০ রানের। পেশোয়ারে ২০০৩ সালে মোহাম্মদ আশরাফুল ও জাভেদ ওমর ওই জুটি গড়েছিলেন। তৃতীয় উইকেটে সবমিলিয়ে বাংলাদেশের সেরা জুটি ২৪২ রানের। ৫ বছর আগে পাল্লেকেলেতে করা ওই জুটিও শান্ত ও মুমিনুলের দখলে। এবার দুজন মিলে ১৭০ রান তুললেন ২৫৩ বলে। শান্ত ১৩০ বলে ১০১ রানের ইনিংস সাজিয়েছেন ১২ চার ও ২ ছক্কার সাহায্যে।

ক্রিজে অপরাজিত মুমিনুলও হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। সর্বশেষ চার ইনিংসেই তিনি ন্যূনতম পঞ্চাশ করেছেন। আগের তিন ইনিংসে করেন ৮২, ৬৩ ও ৮৭। এই ইনিংসে অবশ্য তার ব্যাটেও ম্যাজিক ফিগার দেখতে চাইবে বাংলাদেশ।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!