বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান এবার নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। ক্রিকেটার, ব্যবসায়ী ও রাজনীতির পর এবার তিনি প্রকাশনা খাতে যুক্ত হচ্ছেন। যুক্তরাষ্ট্রে অবস্থান করেই একটি ডিজিটাল সংবাদমাধ্যম চালুর উদ্যোগ নিয়েছেন তিনি।
সাকিব জানিয়েছেন, তার নতুন এই গণমাধ্যমের নাম হবে ‘বিয়ন্ড বাংলা’। এটি বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই সংবাদ প্রকাশ করবে। মূলত আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে বাংলা ভাষাভিত্তিক কনটেন্টকে প্রাধান্য দিয়েই প্ল্যাটফর্মটি পরিচালিত হবে।
জানা গেছে, সংবাদমাধ্যমটি যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হলেও এর কনটেন্ট বাংলাদেশের দর্শকদের লক্ষ্য করেই তৈরি করা হবে। রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক বিষয়, খেলাধুলা ও বিনোদনসহ নানা ধরনের খবর এখানে প্রকাশিত হবে। পাশাপাশি টেক্সটের পাশাপাশি ভিডিওসহ ভিজ্যুয়াল কনটেন্টেও জোর দেওয়া হবে।
সাকিব বলেন, “চেষ্টা থাকবে এক্সক্লুসিভ কনটেন্ট দেওয়ার।”
বিশ্লেষকদের মতে, জনপ্রিয় একজন ক্রীড়াবিদের গণমাধ্যম খাতে প্রবেশ নতুন ধরনের প্রতিযোগিতা তৈরি করতে পারে। বিশেষ করে ডিজিটাল মিডিয়ার প্রসারে পরিচিত মুখের এই উদ্যোগ পাঠক-দর্শকদের আকৃষ্ট করতে ভূমিকা রাখতে পারে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

