AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২৪ ঘণ্টায় সিলেটে হাম রোগী ভর্তি ৩০


Ekushey Sangbad
মনির হাসান (আবির), সিলেট
১০:১৯ পিএম, ৩ এপ্রিল, ২০২৬

২৪ ঘণ্টায় সিলেটে হাম রোগী ভর্তি ৩০

সিলেট বিভাগে হাম ও রুবেলা রোগের সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি জোরদার করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে প্রাপ্ত নতুন তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে ১ জন রোগী ল্যাব পরীক্ষায় শনাক্ত হয়েছেন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগে মোট ২২ জনের শরীরে হাম ও রুবেলা রোগ নিশ্চিত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ৫ জন (যার মধ্যে ২ জন রুবেলা), মৌলভীবাজারে ৭ জন, সুনামগঞ্জে ৪ জন এবং সিলেটে ৬ জন রোগী শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাম ও রুবেলার সন্দেহজনক রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন। এর মধ্যে সর্বোচ্চ ১৪ জন ভর্তি রয়েছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া রাগীব-রাবেয়া হাসপাতালে ১ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, পার্কভিউ হাসপাতালে ১ জন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৬৪ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪০ জন, রাগীব-রাবেয়া হাসপাতালে ২ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১ জন, পার্কভিউ হাসপাতালে ১ জন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১ জন, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, সংক্রমণ রোধে সাধারণ মানুষকে নিয়মিত হাত ধোয়া, ভিড় এড়িয়ে চলা এবং রোগের প্রাথমিক উপসর্গ দেখা দিলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!