AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করল নিউজিল্যান্ড


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৫২ এএম, ৩১ মার্চ, ২০২৬

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করল নিউজিল্যান্ড

বাংলাদেশ সফরকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

দলে ইনজুরি কাটিয়ে ফেরা তিন পেসার ম্যাট ফিশার, উইল ও’রোর্ক ও ব্লেয়ার টিকনার জায়গা পেয়েছেন। পাশাপাশি অফ-স্পিনিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফটও সাদা বলের দলে ফিরেছেন, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আইপিএলে ব্যস্ত থাকায় দলের কয়েকজন নিয়মিত ক্রিকেটার এই সিরিজে খেলবেন না। এ অবস্থায় ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম, যেহেতু নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার আইপিএলে অংশ নিচ্ছেন।

শ্রীলঙ্কায় নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজ শেষে মুহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক ও বেন সিয়ার্স মূল দলে যোগ দেবেন।

নিউজিল্যান্ড দল আগামী ১৩ এপ্রিল দেশ ছাড়বে এবং সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল।

নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:

টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার এবং উইল ইয়াং।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড:

টম ল্যাথাম (অধিনায়ক), কাটিন ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি এবং ব্লেয়ার টিকনার।


একুশে সংবাদ/এ.জে

Link copied!