AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্যাটিংয়ে লাহোর, খেলছেন মুস্তাফিজ ও ইমন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:৫৬ পিএম, ২৯ মার্চ, ২০২৬

ব্যাটিংয়ে লাহোর, খেলছেন মুস্তাফিজ ও ইমন

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তাহলে বাংলাদেশি খেলোয়াড়দের ভালোই কদর করা হচ্ছে! এবারের আসরের উদ্বোধনী ম্যাচের পর আজ নিজেদের দ্বিতীয় ম্যাচেও মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনকে একাদশে রেখেছে লাহোর কালান্দার্স।

বৃহস্পতিবার প্রথম ম্যাচে নবাগত হায়দরাবাদ কিংসমেনকে ৬৯ রানে হারায় লাহোর। বাংলাদেশি পেসার মুস্তাফিজ ওই দিন ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন। কাস্টার মাস্টারের একাদশে জায়গা ধরে রাখাটা তাই এক রকম নিশ্চিত ছিল।


বাংলাদেশের বাঁহাতি ব্যাটার ইমন সেদিন ১ ছক্কায় ১৩ বলে ১৪ রান করেন। পিএসএলে নিজের অভিষেক ম্যাচে খুব একটা ভালো করতে না পারলেও আজ ইমনকে আরেকটি সুযোগ দিয়েছে লাহোর।

গাদ্দাফি স্টেডিয়ামে আজ করাচি কিংসের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লাহোর কালান্দার্স অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। একাদশে একটি পরিবর্তন এনছে পিএসএলের বর্তমান চ্যাম্পিয়নরা।


করাচির স্কোয়াডে কোনো বাংলাদেশি নেই। 
লাহোর কালান্দার্সের একাদশ :

ফখর জামান, মোহাম্মদ নাঈম, আবদুল্লাহ শফিক, পারভেজ হোসেন ইমন, হাসিবউল্লাহ খান (উইকেটকিপার), সিকান্দার রাজা, উসামা মির, শাহীন আফ্রিদি (অধিনায়ক), হারিস রউফ, মুস্তাফিজুর রহমান ও উবাইদ শাহ।

Link copied!