AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:০০ পিএম, ২৩ মার্চ, ২০২৬

আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি

আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে লিগ কাপের শিরোপা ঘরে তুলেছে ম্যানচেস্টার সিটি।  চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় ও লিগের হোঁচট সামলে এটিই সিটির এবারের মৌসুমের প্রথম ট্রফি।

ম্যাচের সপ্তম মিনিটেই আর্সেনাল এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায়, কিন্তু সিটির গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড চীনের প্রাচীর হয়ে দাঁড়ান। কাই হাভার্টস ও বুকায়ো সাকার টানা তিনটি গোলমুখে নেওয়া শট দারুণ দক্ষতায় রুখে দেন তিনি।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় সিটি। ম্যাচের ৬০ মিনিটে আর্সেনাল গোলরক্ষক কেপা আরিসাবালাগার ভুলে লিড পেয়ে যায় তারা।

হায়ান শেহকির জোরাল শট কেপা গ্লাভসবন্দি করতে ব্যর্থ হলে, আলগা বল হেডে জালে জড়ান ও’রাইলি। মাত্র চার মিনিট পর নুনেসের ক্রস থেকে নিজের দ্বিতীয় গোলটিও হেডেই করেন এই ইংলিশ তরুণ।

এরপর আর কোন গোল না হলে দুই গোলের ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। সেইসঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ নয়বার এই টুর্নামেন্টের শিরোপা জয়ের নজীরও গড়ল সিটিজেনরা।
অন্যদিকে, চ্যাম্পিয়ন হওয়ার রাতে প্রথম কোচ হিসেবে লিগ কাপে পাঁচটি শিরোপা জয়ের অনন্য রেকর্ড গড়েছেন ম্যানচেস্টার সিটির বস পেপ গার্দিওলা।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!