AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রেকর্ড গড়ে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন ভারত


Ekushey Sangbad
জিয়াদুর রহমান জিহাদ
১১:২৫ পিএম, ৮ মার্চ, ২০২৬

রেকর্ড গড়ে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নিউজিল্যান্ডের স্বপ্ন আবারও ভেঙে দিল ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কিউইদের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে টিম ইন্ডিয়া। একই সঙ্গে প্রথম দল হিসেবে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার রেকর্ডও গড়েছে তারা।

রোববার (৮ মার্চ) অনুষ্ঠিত ফাইনালে ভারতের দেওয়া ২৫৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড অলআউট হয় ১৫৯ রানে। ফলে ৯৬ রানের বড় ব্যবধানে জয় পায় ভারত। এই জয়ে তারা তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ভারতের দুই ওপেনার সাঞ্জু স্যামসন ও ঈশান কিষাণ। তাদের উদ্বোধনী জুটিতে আসে ৯৮ রান। পরে ২১ বলে ৫২ রান করে অভিষেক শর্মা আউট হলে এই জুটি ভাঙে।

ঈশান কিষাণ ২৫ বলে ৫৪ রান করেন। আর সাঞ্জু স্যামসন খেলেন দুর্দান্ত ৮৯ রানের ইনিংস, যা আসে ৪৬ বলে। শেষ দিকে শিবম দুবে ৮ বলে ২৬ রান করলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত।

এই ইনিংসের মাধ্যমে ফাইনালে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছেন সাঞ্জু স্যামসন। এর আগে ২০১৬ সালের ফাইনালে মারলন স্যামুয়েলস অপরাজিত ৮৫ রান করেছিলেন। একই রান করেছিলেন ২০২১ সালের ফাইনালে নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। স্যামসনের ৮৯ রানের ইনিংস সেই রেকর্ড ভেঙে দিয়েছে।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড শুরুটা ভালো করলেও দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। ফিন অ্যালেন আউট হওয়ার পর রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস ও মার্ক চ্যাপম্যান দ্রুত ফিরলে দলের রান তোলার গতি কমে যায়।

টিম সেইফার্ট কিছুটা লড়াই করে ২৬ বলে ৫২ রান করেন। পরে ড্যারিল মিচেল ও মিচেল স্যান্টনারের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে ওঠে। তবে মিচেল ১৭ রান করে আউট হলে সেই জুটিও ভেঙে যায়।

শেষ দিকে জিমি নিশাম ৮ রান করে আউট হন। বুমরাহর টানা আঘাতে দ্রুত গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।

ফলে ১৫৯ রানে থেমে যায় কিউইদের যাত্রা এবং ৯৬ রানের বড় জয় নিয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসে ভারত।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!