২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর মধ্যে অস্থিরতা চলছেই। বাংলাদেশ নিরাপত্তা ও সার্বভৌমত্বের কারণে ভারতের মাটিতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়।
আইসিসি আগের অবস্থান থেকে সরে আসে নি; তারা জানিয়েছে, বাংলাদেশ শুধুমাত্র তখনই খেলবে যখন ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন করা হবে। এই পরিস্থিতিতে বিসিবি আইসিসিকে পুনরায় চিঠি পাঠিয়েছে এবং আইসিসির স্বাধীন বিবাদ নিষ্পত্তি কমিটির হস্তক্ষেপ চেয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবি আশাবাদী যে আইসিসি তাদের চিঠির উত্তর দেবে এবং ভেন্যু পরিবর্তনের দাবিটি বিবাদ নিষ্পত্তি কমিটির কাছে পাঠাবে। উল্লেখ্য, এই কমিটি স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত সালিশি সংস্থা, যা আইসিসি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করে এবং লন্ডনে কার্যক্রম পরিচালনা করে। তাদের রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক।
বিসিবি এবং জাতীয় ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, সরকার নিরাপত্তাজনিত কারণে জাতীয় দলকে ভারতে পাঠাবে না। যদিও নিরাপত্তা প্রতিবেদনে কোনো ঝুঁকি সনাক্ত করা হয়নি। আইসিসি প্রথমবার ভেন্যু পরিবর্তনের দাবি নাকচ করার পর বিসিবি এখন বিষয়টি কমিটির কাছে পাঠানোর অনুরোধ করেছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাংলাদেশ শেষ পর্যন্ত অংশগ্রহণ না করলে স্কটল্যান্ড তাদের স্থলাভিষিক্ত হতে পারে। এছাড়া, আইসিসি থেকে প্রাপ্ত বাৎসরিক প্রায় ৩২৫ কোটি টাকা আয় হারানোর ঝুঁকি দেখা দিয়েছে। একই সঙ্গে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এই পরিস্থিতি দেশের ক্রিকেট ও আন্তর্জাতিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

