AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিকেলে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:৪৮ এএম, ২২ জানুয়ারি, ২০২৬

বিকেলে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা

ভারতের মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে ভারতে বিশ্বকাপ না খেলতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক দফা আলোচনা অনুষ্ঠিত হয়।

সবশেষে আইসিসির জরুরি সভা শেষে বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে হবে। একই সঙ্গে বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে একদিন সময় বেঁধে দিয়েছে আইসিসি।

এ পরিস্থিতিতে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মতামত জানতে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ। প্রতিবেদনে বলা হয়, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই বৈঠকে ক্রিকেটারদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করবেন এবং তাদের মতামত শুনবেন।

এর আগে টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস প্রকাশ্যে জানিয়েছিলেন, বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে ক্রিকেটারদের কোনো মতামত নেওয়া হয়নি।

সরকারি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা উপস্থিত থাকার কথা রয়েছে।

 

একুশে সংবাদ/ এ.জে
 

Link copied!