AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নোয়াখালীর বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে রংপুর


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:২১ পিএম, ১৮ জানুয়ারি, ২০২৬

নোয়াখালীর  বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে রংপুর

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। রংপুরের অধিনায়ক লিটন দাস টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান।

এই ম্যাচে রংপুর দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছে। পাশাপাশি হ্যামস্ট্রিং ইনজুরির কারণে একাদশের বাইরে রয়েছেন অলরাউন্ডার কাইল মায়ার্স। রাকিবুল হাসানের পরিবর্তে আজ রংপুরের হয়ে খেলছেন আলিস আল ইসলাম।

এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। তবে শীর্ষ দুইয়ে জায়গা করে নিতে হলে বড় ব্যবধানে জয়ের পাশাপাশি দিনের অন্য ম্যাচে ঢাকার বিপক্ষে চট্টগ্রামকে হারতে হবে। সে ক্ষেত্রে সমান পয়েন্ট হলেও নেট রান রেটে এগিয়ে থেকে শীর্ষ দুইয়ে ওঠার সুযোগ পাবে রংপুর।

চলতি আসরের শুরুতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও বর্তমানে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে রংপুর। অন্যদিকে সমান ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে অবস্থান করছে চট্টগ্রাম।

উল্লেখ্য, পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকা দলগুলো প্লে-অফে বাড়তি সুবিধা পায়। প্রথম কোয়ালিফায়ারে হারলেও ফাইনালে ওঠার জন্য তাদের হাতে আরেকটি সুযোগ থাকে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!