ক্রিকেটারদের বয়কট পর্ব কাটিয়ে আবার শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে নেমেছে চট্টগ্রাম রয়্যালস। টস জিতে চট্টগ্রাম রয়্যালস প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে।
ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম। সাত ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। অন্যদিকে আট ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই নোয়াখালীর।
চট্টগ্রাম রয়্যালসের একাদশ:
নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, আসিফ আলী, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম, আমির জামাল, মোহাম্মদ হারিস, মাহফিজুল ইসলাম ও হাসান নাওয়াজ।
নোয়াখালী এক্সপ্রেসের একাদশ:
হাবিবুর রহমান, হায়দার আলী, মেহেদী হাসান রানা, হাসান ইসাখিল, হাসান মাহমুদ, জাহির খান, ইহসানুল্লাহ, সৌম্য সরকার, সাব্বির হোসেন, জাকির আলী ও মুনিম শাহরিয়ার।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

