AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্রিকেটাররা আজ মাঠে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:০০ পিএম, ১৫ জানুয়ারি, ২০২৬

ক্রিকেটাররা আজ মাঠে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও ক্রিকেটাররা আজ মাঠে না ফিরলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হতে পারে।

বিসিবির একজন পরিচালক বিষয়টি নিশ্চিত করে জানান, চলমান অচলাবস্থা আজকের মধ্যে কাটানো না গেলে টুর্নামেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বোর্ড।

এর আগে বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোর্ডের স্বার্থ ও স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে এম নাজমুল ইসলামকে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিসিবি সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী সভাপতির ক্ষমতাবলে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই ফাইন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

একই সঙ্গে বিসিবি পুনরায় উল্লেখ করেছে, ক্রিকেটারদের সম্মান, মর্যাদা ও স্বার্থ রক্ষা বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। চলমান সংকটের মধ্যেও ক্রিকেটারদের পেশাদারিত্ব বজায় রেখে বিপিএলে অংশগ্রহণ অব্যাহত রাখার প্রত্যাশা জানানো হয়েছে।

এদিকে বৃহস্পতিবার ঢাকা পর্বের প্রথম ম্যাচ দুপুর ১টায় শুরু হওয়ার কথা থাকলেও কোনো দলের খেলোয়াড় মাঠে নামেননি। পরে রাজধানীর হোটেল শেরাটনে সংবাদ সম্মেলন করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সেখানে দাবি পূরণ না হওয়া পর্যন্ত মাঠে না ফেরার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেন ক্রিকেটাররা।

চলমান এই পরিস্থিতিতে বিপিএলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!