AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা খেলোয়াড়দের


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:২৪ পিএম, ১৫ জানুয়ারি, ২০২৬

সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা খেলোয়াড়দের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত দেশে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এ সিদ্ধান্ত জানিয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কোয়াবের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে কোয়াব নেতারা জানান, বিসিবি পরিচালকের একাধিক মন্তব্য ক্রিকেটারদের জন্য অসম্মানজনক ও পেশাদারিত্ববিরোধী। এসব মন্তব্যের কারণে খেলোয়াড়দের মধ্যে গভীর ক্ষোভ তৈরি হয়েছে। পরিস্থিতির পরিবর্তন না হলে তারা মাঠে নামবেন না বলেও স্পষ্ট করে জানানো হয়।

কোয়াবের পক্ষ থেকে বলা হয়, খেলোয়াড়দের মর্যাদা ও অধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধ। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট কার্যক্রম বর্জন অব্যাহত থাকবে।

এই ঘোষণার ফলে চলমান বিপিএল ও আসন্ন ক্রিকেট সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিসিবির পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!