AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রিপনের হ্যাটট্রিকে গুটিয়ে গেল ঢাকা ক্যাপিটালস


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:১৮ পিএম, ১২ জানুয়ারি, ২০২৬

রিপনের হ্যাটট্রিকে গুটিয়ে গেল ঢাকা ক্যাপিটালস

বিপিএলের চলতি মৌসুমে ব্যাট হাতে ধারাবাহিকতা খুঁজে না পাওয়া ঢাকা ক্যাপিটালস আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। রিপন মণ্ডলের দুর্দান্ত হ্যাটট্রিকের সামনে দাঁড়াতে না পেরে অল্প রানেই অলআউট হয়ে গেছে রাজধানীর দলটি।

সোমবার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। তবে সেই সিদ্ধান্ত মাঠে কাজে লাগাতে ব্যর্থ হয় তারা।

সাত ম্যাচে মাত্র দুটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থাকা ঢাকা এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা করেছিল। ওপেনার উসমান খান ও আব্দুল্লাহ আল মামুন শুরুতে উদ্বোধনী জুটিতে ভালো সূচনা এনে দিলেও সেটি বড় ইনিংসে রূপ নিতে পারেনি।

মাঝের ওভারগুলোতে একের পর এক উইকেট হারিয়ে চাপ বাড়তে থাকে ঢাকার ইনিংসে। শেষ দিকে ব্যাটিং ধস চরম আকার নেয়। ইনিংসের শেষ তিন বলে টানা তিন ব্যাটারকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন রিপন মণ্ডল। তার আগ্রাসী বোলিংয়ে শেষ পর্যন্ত ১৩১ রানেই গুটিয়ে যায় ঢাকা ক্যাপিটালস।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!