AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠালো সিলেট


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:১৮ পিএম, ১২ জানুয়ারি, ২০২৬

টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠালো সিলেট

প্রথম চার ম্যাচে জয়ের পর রংপুর রাইডার্স শেষ দুই ম্যাচে হারের স্বাদ পেয়েছে। হারের ধার থেকে বের হতে আজ তারা মুখোমুখি হচ্ছে সিলেট টাইটান্সের সঙ্গে। সিলেট পর্বের শেষ দিনে টস হেরে ব্যাটিং করার সুযোগ পেয়েছে রংপুর।

এই ম্যাচে দুই পরিবর্তনসহ একাদশে নামছে রাইডার্স। আগের ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে হারের পর আলিস আল ইসলাম ও আকিফ জাভেদ একাদশ থেকে বাদ পড়েছেন। তাদের জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন নাঈম হাসান ও সুফিয়ান মুকিম।

সিলেট টাইটান্সও এক পরিবর্তন নিয়ে খেলছে। আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ২০ রানে হারানো দলটির আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই আজ খেলছেন না; তার বদলে মাঠে রয়েছেন শহিদুল ইসলাম।

রংপুর রাইডার্স একাদশ:
কাইল মেয়ার্স, লিটন দাস, তাওহীদ হৃদয়, ইফতিখার আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, খুশদিল শাহ, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, সুফিয়ান মুকিম, নাঈম হাসান ও নাহিদ রানা।

সিলেট টাইটান্স একাদশ:
পারভেজ হোসেন ইমন, তাওফিক খান, আরিফুল ইসলাম, আফিফ হোসেন, মঈন আলী, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, ইথান ব্রুকস, রুয়েল মিয়া, সালমান ইরশাদ ও শহিদুল ইসলাম।দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে রংপুর

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!