AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিগ ব্যাশে সাকিবের রেকর্ড ভাঙলেন রিশাদ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৫০ এএম, ১০ জানুয়ারি, ২০২৬

বিগ ব্যাশে সাকিবের রেকর্ড ভাঙলেন রিশাদ

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) বাংলাদেশি ক্রিকেটারদের পথচলা শুরু হয়েছিল সাকিব আল হাসানের হাত ধরে। দুই মৌসুমে দুটি দলের হয়ে খেলে তিনি মোট ৬ ম্যাচে ৯ উইকেট শিকার করেছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

চলমান আসরে প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে নেমেই দারুণ ছাপ ফেলছেন রিশাদ। শুক্রবার বেলেরাইভ ওভালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে হোবার্ট হারিকেন্সের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ব্যাটিংয়ের সুযোগ না পেলেও বল হাতে ছিলেন দুর্দান্ত। ৪ ওভার বোলিং করে মাত্র ২৬ রান দিয়ে নেন ৩টি উইকেট।

রিশাদের কার্যকর বোলিংয়ে অ্যাডিলেডকে ৩৭ রানের ব্যবধানে হারায় হোবার্ট। এর আগে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে দলটি।

এই ম্যাচের পর বিগ ব্যাশে রিশাদের মোট উইকেট দাঁড়িয়েছে ১১টিতে। এর মাধ্যমে তিনি বাংলাদেশি বোলারদের মধ্যে টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির স্বীকৃতি পেলেন। আগের রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের দখলে।

প্রথম তিন ম্যাচে উইকেট না পেলেও পরের ম্যাচগুলোতে ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছেন রিশাদ। দুটি ম্যাচে তিনটি করে এবং আরও দুটি ম্যাচে দুটি করে উইকেট নিয়ে তিনি এখন টুর্নামেন্টের সফল বোলারদের তালিকায় উঠে এসেছেন।

চলতি আসরে স্পিনারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ উইকেটের মালিকও এখন রিশাদ। অ্যাডিলেড স্ট্রাইকার্সের লেগ স্পিনার লয়েড পোপের উইকেট সংখ্যাও ১১। উইকেট তালিকায় রিশাদের অবস্থান বর্তমানে ষষ্ঠ।

সব মিলিয়ে রিশাদ হোসেনের পারফরম্যান্সে উজ্জ্বল হচ্ছে হোবার্ট হারিকেন্স। দলটি বর্তমানে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে, যেখানে রিশাদ ও নাথান এলিসের বোলিং আক্রমণ বড় শক্তি হয়ে উঠেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!