AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টেনিস সংগঠন ছাড়লেন জোকোভিচ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:৪৬ পিএম, ৯ জানুয়ারি, ২০২৬

টেনিস সংগঠন ছাড়লেন জোকোভিচ

পেশাদার টেনিস খেলোয়াড়দের সংগঠন প্রফেশনাল টেনিস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (পিটিপিএ) থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নোভাক জোকোভিচ।

সংগঠনের স্বচ্ছতা ও শাসনব্যবস্থা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে বিশ্ব টেনিসের অন্যতম সেরা টেনিস তারকা এই সিদ্ধান্ত নিয়েছেন।

সার্বিয়ার ২৪বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা ২০২১ সালে কানাডিয়ান টেনিস খেলোয়াড় ভাসেক পসপিসিলের সঙ্গে যৌথভাবে পিটিপিএ প্রতিষ্ঠা করেন। মূলত খেলোয়াড়দের জন্য একটি স্বাধীন ও শক্তিশালী কণ্ঠ তৈরি করাই ছিল সংগঠনটির লক্ষ্য।

তবে৪ জানুয়ারি নাটকীয়ভাবে সেই সংস্থা থেকেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জোকার। সংগঠনের স্বচ্ছতা ও পরিচালনা পদ্ধতির প্রশ্ন তুলে পদত্যাগ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জোকোভিচ নিশ্চিত করেন সংগঠনটির বর্তমান মূল্যবোধের সঙ্গে দূরত্ব বাড়ার কথা। তাই সব বাদ দিয়ে আপাতত খেলা ও পরিবার নিয়েই সময় কাটাতে চান তিনি।

জোকোভিচ বলেন, ‘পিটিপিএ প্রতিষ্ঠার সময় খেলোয়াড়দের অধিকার আদায়ে যে স্বপ্ন দেখেছিলাম তার জন্য আমি গর্বিত। তবে এটা স্পষ্ট হয়েছে যে, আমার মূল্যবোধ এবং কর্মপদ্ধতি এখন আর সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এখন আমার সব মনোযোগ কেবল টেনিস আর পরিবারকে ঘিরেই থাকবে।’

সম্প্রতি এটিপি এবং ডব্লিউটিএ‍‍`সহ বিভিন্ন সংস্থার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিল পিটিপিএ। সেই মামলার বিভিন্ন ক্ষেত্রগুলোতে দ্বিমত ছিল জোকোভিচের। মূলত, দৃষ্টিভঙ্গির এই পার্থক্যই তাকে সরে যেতে বাধ্য করল।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!