AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমি সিদ্ধান্তটা নিয়ে ভীষণ অনুতপ্ত হয়েছিলাম : মেসি


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৩:৫৯ পিএম, ৭ জানুয়ারি, ২০২৬

আমি সিদ্ধান্তটা নিয়ে ভীষণ অনুতপ্ত হয়েছিলাম : মেসি

২০১৬ কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গের পর আর্জেন্টিনা জাতীয় দল থেকে আচমকা অবসরের ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি। এমন সিদ্ধান্ত জীবনের সবচেয়ে কষ্টের অভিজ্ঞতাগুলোর একটি ছিল বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন আর্জেন্টাইন মহাতারকা।

আর্জেন্টিনার জনপ্রিয় প্ল্যাটফর্ম লুজু’কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, “আমি সিদ্ধান্তটা নিয়ে ভীষণ অনুতপ্ত হয়েছিলাম। খেলা দেখতাম আর মনে হতো, আমি মরে যেতে চাই।”

চিলির কাছে হারের পর ২০১৬ সালের কোপা আমেরিকা ফাইনালের মিক্সড জোনে মেসি বলেছিলেন, “জাতীয় দলের সঙ্গে আমার সব শেষ। অবিশ্বাস্য হলেও সত্যি, এটা আমার জন্য নয়।” তিনি আরও বলেছিলেন, “চারটি ফাইনাল খেলেছি—তিনটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ। কিন্তু কিছুই হলো না। আমি চেষ্টা করেছি, কিন্তু মনে হয় এটাই শেষ।”

তবে সেই সিদ্ধান্ত বেশিদিন স্থায়ী হয়নি। ২৭ জুন থেকে ১২ আগস্ট—এই সময়ের মধ্যেই তৎকালীন আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউসার সঙ্গে আলোচনার পর জাতীয় দলে ফেরার ঘোষণা দেন মেসি। ২০১৭ সালের ১ সেপ্টেম্বর উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটে তার। ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে একমাত্র গোলটি করে ১–০ ব্যবধানে আর্জেন্টিনাকে জয় এনে দেন মেসি।

ম্যাচ শেষে তিনি বলেছিলেন, “সেদিন যা বলেছিলাম, সেটা কাউকে ধোঁকা দেওয়ার জন্য নয়। আমি সত্যিই তখন সেটা অনুভব করছিলাম। আঘাতটা ছিল খুবই গভীর। তবে পরে আমি বিষয়টা নিয়ে ভাবার সুযোগ পেয়েছি।”

 

একুশে সংবাদ/ওজি

Link copied!