বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলা জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, অনুশীলন চলাকালে সতীর্থ এক ক্রিকেটারের সঙ্গে সংঘর্ষে মাথার এক পাশে আঘাত পান শরিফুল। এ ছাড়া কয়েকদিন ধরে তিনি ঠান্ডাজনিত অসুস্থতায় ভুগছিলেন। সোমবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রামে দলের ম্যাচ থাকায় ঝুঁকি না নিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।
এ বিষয়ে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন জানান, শরিফুলের অবস্থা আশঙ্কাজনক নয়। প্রয়োজনীয় স্ক্যান করা হয়েছে এবং তাতে গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

