বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫–২৬ আসরের তৃতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর ১টায় ম্যাচটি শুরু হয়।
টস জিতে ঢাকা ক্যাপিটালস প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ফলে প্রথমে ব্যাটিংয়ে রাজশাহী ওয়ারিয়র্স।
রাজশাহী ওয়ারিয়র্সের একাদশ অপরিবর্তিত; সিলেটের বিপক্ষে বড় জয়ের ফর্ম ধরে তারা মাঠে নামছে। দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম আগের দিনের ফর্ম বজায় রাখলে ঢাকার বোলারদের জন্য চ্যালেঞ্জ হবে। মিডল অর্ডারে মোহাম্মদ নাওয়াজ, ইয়াসির আলী রাব্বি ও এসএম মেহেরব ব্যাটিংয়ে দলের জুটি গড়ার চেষ্টা করবেন। বিনুরা ফার্নান্দো, সন্দ্বীপ লামিচানে ও তানজিম হাসান সাকিবের মতো বোলাররা যেকোনো সময়ে খেলা নিয়ন্ত্রণে আনতে সক্ষম।
ঢাকা ক্যাপিটালসের দলে রয়েছে শক্তিশালী ব্যাটিং ইউনিট। সাইফ হাসান, উসমান খান, সাব্বির রহমান ও শামীম হোসেন পাটোয়ারীর মতো ব্যাটাররা দ্রুত রান তুলতে সক্ষম। এছাড়া নাসির হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও ইমাদ ওয়াসিমের মতো অলরাউন্ডাররা প্রয়োজন হলে দলের ইনিংস সামলাতে পারবেন। বোলিংয়ে ভরসা সালমান মীর্জা, মোহাম্মদ সাইফউদ্দিন ও ইমাদ ওয়াসিমের ওপর।
রাজশাহী ওয়ারিয়র্স একাদশ:
তানজিদ হাসান তামিম, শাহিবজাদা ফারহান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ইয়াসির আলী, মুশফিকুর রহিম, মোহাম্মদ নাওয়াজ, তানজিম হাসান সাকিব, এসএম মেহেরব, আব্দুল গাফফার সাকলাইন, বিনুরা ফার্নান্দো, সন্দ্বীপ লামিচানে।
ঢাকা ক্যাপিটালস একাদশ:
সাইফ হাসান, উসমান খান, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, সাব্বির রহমান, শামীম হোসেন পাটোয়ারী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সালমান মীর্জা, জিয়াউর রহমান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

