AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কলম্বিয়াকে হারিয়ে কোপার সর্বোচ্চ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:১৭ এএম, ১৫ জুলাই, ২০২৪

কলম্বিয়াকে হারিয়ে কোপার সর্বোচ্চ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরেছে আর্জেন্টিনা। এ নিয়ে টানা দ্বিতীয়বার লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্ব অর্জন করলো তারা। আর টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ১৬ বার শিরোপা ঘরে তুলেছে আলবিসেলেস্তেরা।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে নেমেছিল ২৩ বছর পর ফাইনালে ওঠা কলম্বিয়া। তবে ম্যাচটিতে ১-০ গোলে হারের তেতো স্বাদ পেয়েছে নেস্টর লরোঞ্জোর শিষ্যরা। আলবিসেলেস্তেদের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেছেন লাউতারো মার্টিনেজ।

এই জয়ে শ্রেষ্ঠত্বের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। একটানা তিনটি আন্তর্জাতিক শিরোপা জিতেছে তারা। দুটি মহাদেশীয় টুর্নামেন্টের সঙ্গে সবশেষ বিশ্বকাপও জিতেছে আর্জেন্টিনা।

উরুগুয়ের সঙ্গে সমান ১৫ শিরোপা নিয়ে সর্বোচ্চ কোপা জয়ী তালিকায় ছিল আর্জেন্টিনা। তবে টুর্নামেন্টটির ৪৮তম আসরের ফাইনালে কলম্বিয়াকে হারিয়া টানা দ্বিতীয় শিরোপা ঘরের তোলার পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ ১৬ শিরোপার মালিক এখন আর্জেন্টিনা। ম্যাচের একমাত্র গোলটি করেন আর্জেন্টিনার লাওতারো মার্টিনেজ। তার গোলে ১-০তে চিতে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

ম্যাচের  ১১২ মিনিটের মাথায় ডি বক্সের সামনে থেকে লো সেলসো ফ্লিকে বল বাড়িয়ে দেন ডানদিকে থাকা লাওতারোকে। বল পেয়েই এই ফরোয়ার্ড ঢুকে পড়েন বক্সের মধ্যে। তার সামনে ছিলেন কেবল কলম্বিয়ার গোলরক্ষক ভার্গাস। তার মাথার উপর দিয়ে জোরালো শট নিয়ে বল জালে জড়ান ইন্টার মিলানের তারকা মার্টিনেজ।

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!