ক্রীড়াঙ্গনের জন্য বেশ ঘটনাবহুল বছর ছিল ২০২৩ সাল। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ, ফিফা নারী ফুটবল বিশ্বকাপসহ নানা কারণে বছরটি স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেটপ্রেমীদের কাছে।
এক নির্দিষ্ট বছরে সবচেয়ে বেশি ওয়ানডেও অনুষ্ঠিত হয়েছে ২০২৩ সালে। গত বছর ব্যাটে-বলে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করা ক্রিকেটারদের নিয়ে বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে উইজডেন।
ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেনের ঘোষিত দলের অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। তিনি ছাড়াও এই তালিকায় রয়েছেন আরো ৬ জন ভারতীয় ক্রিকেটার।
এছাড়া বর্ষসেরা দলে দ্বিতীয় সর্বোচ্চ দুজন জায়গা পেয়েছে অস্ট্রেলিয়া থেকে। আর একজন করে রয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা থেকে।
উইজডেনের ২০২৩ বর্ষসেরা ওয়ানডে দল : রোহিত শর্মা (অধিনায়ক), ট্রাভিস হেড, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, হেনরিখ ক্লাসেন, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, যশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

