দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ দল। অন্যদিকে মাঠের বাইরে চলছে নির্বাচনের হাওয়া। তবে, দুই অঙ্গনেই পা রেখেছেন সাকিব আল হাসান। মনোনয়নপত্র বৈধতার পর পরেই মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি।
গতকাল মঙ্গলবার সারাদিন মাগুরায় সময় কাটিয়েছেন সাকিব আল হাসান। সন্ধ্যায় ঢাকা ফিরে আসেন বাংলাদেশ অধিনায়ক। আঙুলের উন্নত চিকিৎসার জন্য শুরুতে সিঙ্গাপুরে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আমেরিকা যাচ্ছেন সাকিব। গতকাল রাতেই যাওয়ার কথা ছিল টাইগার অধিনায়কের। তবে, গিয়েছেন কি না, সেটা এখনো নিশ্চিত নন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরি।
এদিকে দেবাশীষ বলছিলেন, `সাকিব চলে গেছে কি না, সেটা জানি না। তার যেমন ইনজুরি, এটা ৪ থেকে ৬ সপ্তাহ সময় নেয়। ওর চার সপ্তাহ হয়েছে, আরো ২ সপ্তাহ লাগবে। এরপর রিহ্যাব করবে, তারপর বোলিং করবে। তারপর গিয়ে স্কিল ট্রেনিং করবে।’
সাকিব আবার কবে মাঠে ফিরবেন— সেই আভাসও কিছুটা দিয়ে রেখেছেন বিসিবি চিকিৎসক। ‘ফ্রাকচার জোড়া লাগতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় নিবে। এরপর ট্রেনিং আর কি। আরো কিছু সময় লাগবে। এ সময় আঙুলে ব্যান্ডেজ থাকবে। এখন কখন ফিরবে, এটা সাকিবের কনফিডেন্টের ব্যাপার, যেহেতু বোলিং ফিঙ্গার।`
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

