বিশ্বকাপে আজকের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলতে নেমেছে ভারত। এমন ম্যাচে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত। সে ধাক্কা সামলে কোহলি-গিলের ব্যাটে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছিলো ছিল। তবে সেঞ্চুরির কাছে গিয়ে সাজঘরে পরপর ফিরেছেন গিল-কোহলি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩২ ওভারে তিন উইকেটে ২০০ রান।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলংকান অধিনায়ক কুশল মেন্ডিস। শুরুটা ভালোই করেছিল তার দল। রোহিত শর্মার প্রথম বলে চার খেলেও পরের বলেই তাকে বোল্ড করেন দিলশান মধুশঙ্কা।
শুরুতেই ধাক্কা খাওয়ার পর অবশ্য আর উইকেট হারায়নি ভারত। শুভমান গিল ও বিরাট কোহলি মিলে দলকে এগিয়ে নিচ্ছেন। দুজনই একবার করে জীবন পেয়েছেন। যা ঠিকঠাক কাজেও লাগাচ্ছেন তারা।
এরই মধ্যে অর্ধশতক পূরণ করেছেন বিরাট কোহলি। ইনিংসের ১৭তম ওভারে দুশান হেমন্থের বলে দুই রান নিয়ে মাইলফলকে পৌঁছান এ ব্যাটার। ৫০ বলে অর্ধশতক পূরণ করেন এ ব্যাটার।
সতীর্থের একটু পরই ফিফটি স্পর্শ করেন গিল। হেমন্থের বলে বাউন্ডারি হাঁকিয়ে অর্ধশতকে পৌঁছান এ ওপেনার। তিনি ছিলেন সেঞ্চুরির পথেও। তবে ৯২ রানে মধুশঙ্কার বলে আউট হন। সেঞ্চুরি মিসের হতাশা নিয়ে নার্ভাস নাইন্টিজে সাজঘরে ফেরেন তিনি।
একুশে সংবাদ/স ক



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

