চেলসি থেকে ম্যানচেষ্টার সিটিতে যোগ দিয়েছেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার মাতেও কোভাচিচ। চার বছরের চুক্তিতে ম্যান সিটিতে যোগ দিয়েছেন কোভাচিচ।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ম্যান সিটি ক্লাব। সিটিতে যোগ ফষপড উৎফুল্ল ২৯ বছর বয়সী কোভাচিচ বলেন, ‘এটি আমার জন্য দুর্দান্ত একটি পদক্ষেপ এবং সিটির হয়ে শুরু করার তর সইছে না। পেপ গার্র্দিওলার কোচিংয়ে যারাই দেখেছে, সবাই জানে দল হিসেবে তারা কতটা ভালো। আমার চোখে তারাই বিশ্বের সেরা ক্লাব। তারা যতগুলো ট্রফি জিতেছে সেটাতো দৃশ্যমানই।’
তিনি আরও বলেন, ‘এই দলে যোগ দেয়া যেকোন ফুটবলারের জন্য সত্যিই স্বপ্ন।’
২০১৯ মৌসুমে চেলসিতে যোগ দেন কোভাচিচ। পাঁচ মৌসুমে চেলসির হয়ে ২২১টি ম্যাচ খেলেছেন তিনি। ক্রোয়েশিয়া জাতীয় দলের হয়ে ৯৫টি ম্যাচ ৫টি গোল করেছেন কোভাচিচ।
একুশে সংবাদ/স ক



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

