AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫ জামাত


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
০৮:০২ পিএম, ২১ মে, ২০২৬

ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫ জামাত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবারও পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। আগামী ২৮ মে পর্যায়ক্রমে এসব জামাত আদায় করা হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামাতের সময়সূচি প্রকাশ করা হয়।

সূচি অনুযায়ী, বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে।

প্রথম জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। দ্বিতীয় জামাতে ইমাম থাকবেন ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান।

তৃতীয় জামাতে ইমামতি করবেন মুফতি মো. আব্দুল্লাহ এবং চতুর্থ জামাতে দায়িত্ব পালন করবেন মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন।

পঞ্চম ও শেষ জামাতে ইমামতি করবেন জুবাইর আহাম্মদ আল-আযহারী।

প্রতিটি জামাতের জন্য আলাদা মুকাব্বিরও নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া কোনো ইমাম বা মুকাব্বির অনুপস্থিত থাকলে বিকল্প দায়িত্ব পালনের ব্যবস্থাও রাখা হয়েছে।

 

 

একুশে সংবাদ/ যাবিদ

Link copied!