দক্ষিণ আফ্রিকার ঘাউটেং প্রদেশের কেম্পটন পার্কের ক্লোর্কপ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে চার পাকিস্তানি ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) রাত প্রায় ৯টার দিকে দোকান বন্ধ করে একই গাড়িতে বাসায় ফেরার পথে জুরফন্টেইন ও অরেঞ্জরিভিয়ার সড়কের মোড়ে তাদের বহনকারী গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারীরা। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, এটি পরিকল্পিত টার্গেট কিলিংয়ের ঘটনা হতে পারে।
সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকায় অভিবাসী ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা ও টার্গেট কিলিংয়ের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলে আতঙ্ক বিরাজ করছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

