দক্ষিণ আফ্রিকা-এর ডারবানের অদূরে ফিনিক্স এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নজরুল খালাসি (৪১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ৮টার দিকে ফিনিক্স এলাকায় তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নজরুল খালাসি শরীয়তপুর জেলার চন্দ্রপুর ইউনিয়নের চর গাজিপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা পরিচালনা করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানকালে একদল সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ এসে তাঁর মরদেহ মর্গে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে এখনো সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

