AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৭৬ দেশে দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:০৫ পিএম, ৫ এপ্রিল, ২০২৬

১৭৬ দেশে দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত

বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে দেড় কোটিরও বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মো. আমির হামজার এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে প্রবাসীদের কল্যাণমূলক বিষয়গুলো অবহেলিত ছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসে এ খাতে নানা উদ্যোগ নিয়েছে। বিশেষ করে নারী কর্মীদের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করতে ‘সেফ হোম’ স্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে বিদেশগামী ও দেশে ফেরা কর্মীদের বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। আহত, অসুস্থ বা মৃত কর্মীদের পরিবহনে ফ্রিজিং সুবিধাসহ পাঁচটি অ্যাম্বুলেন্স বিনামূল্যে সেবা দিচ্ছে।

এছাড়া বিদেশগামী কর্মীদের জন্য এককালীন এক হাজার টাকা প্রিমিয়ামে পাঁচ বছর মেয়াদি বিমা সুবিধা চালু রয়েছে, যেখানে মৃত্যুর ক্ষেত্রে ১০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়।

প্রবাসীদের কল্যাণে আরও বিভিন্ন সুবিধা চালুর বিষয়েও কাজ চলছে বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!