দক্ষিণ আফ্রিকাস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বিদেশী রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিদের অংশগ্রহণে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রিটোরিয়াস্থ দ্যা জাবেঠ আর্ট মিলনায়তনে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ আফ্রিকার সোস্যাল ডেভেলোপমেন্টের ডেপুটি মিনিস্টার হানিফ হ্যান্ডরিক।
হাইকমিশনের দ্বিতীয় সচিব আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন দক্ষিণ আফ্রিকাস্থ বাংলাদেশ মিশনের হাই কমিশনার শাহ আহমেদ শফী।
অনুষ্ঠানে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, পাকিস্থান, ইরান, ফিলিস্তিন, ইন্ডিয়া, নেপাল, ভুটানসহ বিভিন্ন দেশের শতাধিক রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এছাড়াও ইসলামিক ফোরাম অব আফ্রিকার নেতৃবৃন্দ, দক্ষিণ আফ্রিকা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

