AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ ফোরাম মালদ্বীপের ইফতার মাহফিল



বাংলাদেশ ফোরাম মালদ্বীপের ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ ফোরাম মালদ্বীপ।

এ ইফতার অনুষ্ঠানে অংশ নেন সংগঠনটির বিপুল সংখ্যক কর্মীসমর্থক ও বাংলাদেশ হাইকমিশনের উচ্চপদস্থ কর্মকর্তা, বিএনপির মালদ্বীপ শাখার সিনিয়র নেতৃবৃন্দ, প্রবাসী অধিকার পরিষদের নেতাকর্মীরাসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও গণমাধ্যমের প্রতিনিধিরা।

শুক্রবার রাজধানী মালের গিয়াস উদ্দিন ইন্টারন্যাশনাল স্কুল অডিটোরিয়াম ও শনিবার সী-বিল্ডিং এর হলরুমে, দুইদিনব্যাপী এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজনে ছিলেন সেন্ট্রাল কমিটির পাশাপাশি সংগঠনটির মালে মহানগর পশ্চিম শাখার কর্মীসমর্থকরা।

এ দুই ইফতার অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সভাপতি ডা. এইচ এম সোহেল।এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন।

শনিবার (১৪ই, মার্চ) সংগঠনটির বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান।

ইফতারের আগে পবিত্র কোরআন তেলাওয়াত করার পাশাপাশি রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।এরপর সংক্ষিপ্ত আলোচনায় আমন্ত্রিত অতিথিরা বলেন, প্রবাস জীবনে এ ধরনের আয়োজন বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

এছাড়াও মুসলিম উম্মাহ আজ বিশ্বের নানা প্রান্তে নানাবিধ সংকটের মুখোমুখি।তাই পবিত্র রমজান মাসে সবাইকে মানবিকতা, সহমর্মিতা ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।

পরিশেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!