AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৫ বাংলাদেশি শ্রমিক


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:২৯ পিএম, ১৩ মার্চ, ২০২৬

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৫ বাংলাদেশি শ্রমিক

মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণ প্রকল্পের গেস্টহাউসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে আরও দুজন বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিস্ফোরণের পর গেস্টহাউসের ভেতর থেকে সাত বাংলাদেশিকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন— তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহত দুইজনের নাম জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, বিস্ফোরণের ফলে গেস্টহাউস ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানান, আহতদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং অন্যজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা গুরুতর।

তিনি আরও জানান, ঘটনার খোঁজখবর নিতে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।

এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে। এই ঘটনায় মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!