AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়াল কাতার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:০৩ পিএম, ৩ মার্চ, ২০২৬

সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়াল কাতার

ইরান-ইসরাইল সংঘাতের প্রেক্ষাপটে কাতারে অবস্থানরত বিদেশিদের জন্য সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

মঙ্গলবার (৩ মার্চ) কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যেসব ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, সেগুলোর বৈধতা স্বয়ংক্রিয়ভাবে আরও এক মাসের জন্য বাড়ানো হবে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে এই সময়সীমা পুনরায় বাড়ানো হতে পারে। সিদ্ধান্তটি গত ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।

মন্ত্রণালয় জানায়, ভিসার মেয়াদ বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের আলাদাভাবে কোনো আবেদন করতে হবে না। পুরো প্রক্রিয়াটি ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হবে এবং এর জন্য কোনো ধরনের ফি আদায় করা হবে না।

তবে, ২৮ ফেব্রুয়ারির আগেই যেসব ভিসায় আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে প্রথমে নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হবে। জরিমানা পরিশোধের পর তারাও ভিসার মেয়াদ বৃদ্ধি এবং ফি মওকুফের সুবিধা পাবেন।

বিবৃতিতে আরও বলা হয়, দেশটিতে বসবাসকারী ও ভ্রমণকারীদের আইনগত অবস্থান স্থিতিশীল রাখতে সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!