AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান : প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৩১ পিএম, ১৩ জুন, ২০২৬

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান : প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৩ জুন) বিকেলে কক্সবাজারের ডুলাহাজারা মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, সন্তানের সুন্দর ভবিষ্যৎ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে এখন থেকেই সবাইকে গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, “আপনার সন্তানের কথা ভেবে, তারা যেন একটি পরিচ্ছন্ন পরিবেশে শ্বাস নিতে পারে—এই বিষয়টি মাথায় রেখে প্রত্যেকে অন্তত একটি করে গাছের চারা রোপণ করুন।”

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় এই কর্মসূচি সফল হলে ভবিষ্যৎ প্রজন্ম একটি তুলনামূলকভাবে পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ পাবে। এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

কর্মসূচির বিস্তারিত পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান জানান, বছরে অন্তত পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেই হিসেবে আগামী পাঁচ বছরে মোট ২৫ কোটি চারা রোপণের পরিকল্পনা রয়েছে।

তিনি স্থানীয় প্রশাসনকে নিজ নিজ জেলায় সবুজায়ন কার্যক্রম জোরদারের নির্দেশনা দেওয়ার কথাও উল্লেখ করেন। তার ভাষায়, প্রতিটি জেলা যেন একটি সবুজ ও বাসযোগ্য অঞ্চলে পরিণত হয়, সে জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিষ্কার, সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!