AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাতৃভাষা দিবস উপলক্ষে মালদ্বীপে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান



মাতৃভাষা দিবস উপলক্ষে মালদ্বীপে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মালদ্বীপে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে “মাতৃভাষা সংরক্ষণের গুরুত্ব,, শীর্ষক এক বর্ণাঢ্য প্যানেল আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১, মার্চ) রাতে দেশটির জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুল মিলনায়তনে এ প্যানেল আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও একুশের চেতনাকে দু‍‍`দেশের তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে,মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন ও দেশটির জাতীয় বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।ব্যতিক্রমী এ বৈশ্বিক উদযাপনে অংশ নেন মালদ্বীপের তরুণ শিক্ষার্থীরা ও বিভিন্ন দেশের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা।

স্বাগত বক্তব্যে মালদ্বীপের ভাষা বা ধিভেহি বাহুগে একাডেমির সহ-সভাপতি জুলফা ইব্রাহিম বলেন, ভাষা একটি জাতির ঐতিহ্য, ইতিহাস ও জ্ঞানচর্চার ধারক; ভাষা রক্ষা মানেই ভবিষ্যৎ প্রজন্মের পরিচয় সংরক্ষণ।ভাষাগত বৈচিত্র্য মানবসভ্যতার এক অমূল্য সম্পদ বলেও তিনি উল্লেখ করেন।

এ বছরের প্রতিপাদ্য “বহুভাষিক শিক্ষায় যুবসমাজের ভূমিকা”-এর আলোকে মাতৃভাষা সংরক্ষণ ও ভাষাগত-সাংস্কৃতিক বৈচিত্র্য প্রচারের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।

এসময় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে হাইকমিশনার বলেন, মাতৃভাষা মানুষের পরিচয়, সাংস্কৃতিক অস্তিত্ব ও মর্যাদার ভিত্তি। ভাষা আন্দোলনের আত্মত্যাগ ভাষাগত অধিকার রক্ষার সংগ্রামের এক ঐতিহাসিক প্রতীক, যা বিশ্বব্যাপী ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণের অনুপ্রেরণা জোগায়।

এছাড়াও হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম মাতৃভাষাভিত্তিক শিক্ষা প্রসার, নতুন প্রজন্মের মধ্যে ভাষাপ্রীতি জাগ্রত করাসহ বিশ্বায়নের সঙ্গে ভাষা সংরক্ষণের ভারসাম্য বজায় রাখারও আহ্বান জানান।

মালদ্বীপের জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এমএনইউ) জ্যেষ্ঠ প্রভাষক আইধা হাম্মাদের সঞ্চালনায় ভাষাগত মর্যাদা রক্ষা এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপ জোরদারের গুরুত্ব তুলে ধরে “মাতৃভাষা সংরক্ষণে যুবসমাজের ভূমিকা” শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নিয়েছেন (এমএনইউ) জ্যেষ্ঠ প্রভাষক ড. আমিনাথ জাহির ও আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের দন্তচিকিৎসক ড. সাদিয়া হক।

অনুষ্ঠানের বিশেষ পর্বে প্রধান অতিথির বক্তব্যে মালদ্বীপের ভাষা বা ধিভেহি বাহুগে একাডেমির সভাপতি ও কবি হাসান শাকির মোহাম্মদ মাতৃভাষা, সাংস্কৃতিক ঐতিহ্য ও বহুভাষিক শিক্ষার প্রসারে উভয় প্রতিষ্ঠানের প্রতি যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাংলা এবং ধিভেহি ভাষায় সাহিত্য আবৃত্তি করার পাশাপাশি বাংলা কবিতা পাঠ ও ঐতিহ্যবাহী ধিভেহি রাইভারু পরিবেশনায়,এ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।যা ভবিষ্যৎ প্রজন্মকে মাতৃভাষা সংরক্ষণে অনুপ্রাণিত করবে এবং বাংলাদেশ-মালদ্বীপের বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে বলে মত সংশ্লিষ্টদের।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!