AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুয়েতে আল্লামা ফুলতলী (রহ.)-এর ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত


Ekushey Sangbad
লুৎফুর রহমান, কুয়েত
১১:৪৯ পিএম, ১৭ জানুয়ারি, ২০২৬

কুয়েতে আল্লামা ফুলতলী (রহ.)-এর ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ কুয়েত শাখার উদ্যোগে শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব (রহ.)-এর ঈসালে সওয়াব উপলক্ষে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় কুয়েত সিটির রাজবাড়ী হোটেলের হলরুমে আয়োজিত এ দোয়া মাহফিল হাফেজ শরিফুর রহমান কাউসারের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

দোয়া মাহফিলে সংগঠনের আহ্বায়ক আবু সাঈদ কুতুবুদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মজিবুর রহমান সুফির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি কারী সালেহ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরী, বিশিষ্ট সংগঠক আব্দুল আলিম, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ. জুবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলাল আহমদ, মোহাম্মদ সিরাজ মিয়াসহ বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা কাওছার আহমদ কয়েছ, মাওলানা মইনুল ইসলাম, মাহমুদ আলী আনসারী, নোমান আহমদ সুমন, হাফেজ আব্দুল আলীসহ আরও অনেকে।

পরিশেষে মরহুম ফরিদ মিয়া ও অসুস্থ মজিবুর রহমান সুফির সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা কাওছার আহমদ সেলিম।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!