যথাযথ মর্যাদায় ৫৫তম বিজয় দিবস উদযাপন করেছে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ হাইকমিশন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দেশটির প্রিটোরিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন হল রুমে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মান্যবর রাষ্ট্রদূত শাহ আহমেদ সফী`র সভাপতিত্বে আলোচনা সভায় শুরুতে অর্থ সহ পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুফতি খলিলুর রহমান।
মহামান্য রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বানী পাঠ করেন প্রথম সচিব তৌফিকুল ইসলাম এবং দ্বিতীয় সচিব আশরাফ।
এসময় বক্তব্য রাখেন প্রবীন প্রবাসী ও বীর মুক্তিযোদ্ধা মিরাজ মিয়া, দক্ষিণ আফ্রিকা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আক্তারুজ্জামান, ইসলামিক ফোরাম অব আফ্রিকার সভাপতি মো. আলী আকবর, কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ইব্রাহিম আহমেদ, ঘাউটেং প্রভিন্সের সভাপতি মো. শরীফ উদ্দিন, সহ সভাপতি মোয়ারেফ হোসেন রতন, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, বিএনপি উপদেষ্টা নজরুল ইসলাম সবুজ, বিএনপি নেতা রাশেদুল ইসলাম রাসেল, মামুন আহমেদ, আবু সুফিয়ান রাজু, আব্দুল্লাহ আল মামুন, এড. আফরোজ উদ্দিন প্রমুখ।
যমুনা টিভি আফ্রিকা প্রতিনিধি নুরুল আলম, সাউথ বাংলা প্রতিনিধি দ্বীন মোহাম্মদ রুবেল, ঘাউটেং প্রভিন্সের সেক্রেটারি আবু নাঈম, সহকারী সেক্রেটারি শেখ মাসিদ, অফিস সম্পাদক আব্দুর রাকিব, মো. মহসিন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ীবৃন্দ এবং দেশটিতে বসবাসরত অসংখ্য প্রবাসী বাংলাদেশিরাও উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের ইতিহাস তুলে ধরেন।
এছাড়া অনুষ্ঠানের পূর্বে অতিথিদের নিয়ে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার শাহ আহমেদ শফী। তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের ও জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও তাদের রুহের মাগফিরাত কামনা করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

