দক্ষিণ আফ্রিকার মিড্রেন নিজামিয়া মসজিদে (তুর্কী মসজিদ) স্মরণকালের বৃহৎ তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শনিবার (১৩ জুলাই) দুপুর ১২.১৫ মিনিটে থেকে মাহফিলের আলোচনা শুরু হবে।দুপুর ২টা থেকে প্রধান অতিথি হিসেবে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্কলার ও জনপ্রিয় বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারি।
মুগ্ধ হয়ে তার বয়ান শোনার জন্য হাজারো প্রবাসী বাংলাদেশি আজহারী আসার আগেই ১২ টার মধ্যে নিজামিয়া মসজিদ মাহফিলস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। আগের রাতে দেশটির দুরদুরান্তে থেকে আশা প্রবাসী বাংলাদেশিরা জোহানিজবার্গ অঞ্চলের বিভিন্ন স্থানে আত্মীয় স্বজন এবং পরিচিতদের কাছে কেউবা হোটেলে এসে অবস্থান নেয়। সকাল ৮টা থেকে মাহফিলস্থল ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

